ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপি সবসময় বলেছে শাপলার কোনও বিকল্প নেই। বিকল্প কেবল শাপলার ভেতর থেকেই হতে হবে। আমরা নানারকম শাপলার ডিজাইন উপাস্থাপন করেছি। নির্বাচন কমিশন শাপলার ভেতর থেকেই শাপলা কলিকে বিকল্প হিসেবে হাজির করেছে। শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই।
নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

মন্তব্য (০)