• রাজনীতি

‎৩১ দফা বিএনপির নেতারাই বিশ্বাস করেন না: মির্জা গালিব

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির দ্বিতীয় দফায় বলা হয়েছে ‘অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে (সোশ্যাল কনট্রাক্ট) পৌঁছাতে হবে’।
‎‎তবে ড. গালিব উল্লেখ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে আলোচনায় বিএনপির কোনো জেনুইন আগ্রহ দেখা যায়নি। গত বছরের আগস্টের বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলাপ-আলোচনা শুরু করতে দেখা যায়নি। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এই আলাপ-আলোচনায় নেতৃত্ব দেয়া। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক—বিভিন্নভাবে বিএনপি ৩১ দফার আলোকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করতে পারত। কিন্তু, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা শুরু করতে রাজি নয়।
‎
‎ড. গালিব মন্তব্য করেন, বিএনপির নীতি-নির্ধারকরা হয় ৩১ দফা কখনো পড়েননি, অথবা নিজেদের ৩১ দফা বিশ্বাস করেন না। তিনি এটিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যায়িত করেন।

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo