• রাজনীতি

কালো মেঘ এখনো কাটেনি: বাবর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, এখনো কালো মেঘের ছায়া কিন্তু যায়নি, কালো মেঘ খুব ভালোভাবে রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র রয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাবর বলেন, আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার প্রথম মামলার রায় হবে। আওয়ামী লীগ এবং পাশ্ববর্তী এক পরাশক্তির রাষ্ট্র সাংঘাতিকভাবে লেগে আছে যেন রায় অথবা নির্বাচন বানচাল করা যায়। এর সঙ্গে কিছু রাজনৈতিক দলও জড়িত আছে।

তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতার কথা বলছে কিন্তু কিছু উপদেষ্টা স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছেন— এটা আমরা বুঝতে পারছি। সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে। ক্ষমতায় যাওয়ার সেই সুযোগটা যেন আমরা নষ্ট না করি।

তিনি বলেন, আমরা ক্ষমতায় যাব—এটা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আশা তো রাখতেই হবে। তাই সবাইকে দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে। দলের শৃঙ্খলাভঙ্গের কোনো সুযোগ নেই। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি আমি করলেও না। সবারই রুজি দরকার কিন্তু এর মানে এই নয় যে, যা খুশি তা করব। সেটা অবশ্যই হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা চাই- যে কোনোভাবে বিশৃঙ্খলার এই সময়টা পার করে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে। সামনে অনেক বাধা-বিপত্তি আসবে। অনেক কিছু আপনারা দেখতে বা বুঝতে পারেন না কিন্তু আমরা প্রতিনিয়ত তা মোকাবিলা করছি। সব কথা বলা যায় না, তবে জানিয়ে রাখছি—চ্যালেঞ্জ বড়।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। না হলে এই কঠিন প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব নয়। সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে।

সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

সমস্যা অস্বীকার নয়, স্বীকার করাই সুশাসনের প্রথম লক্ষণ: ফয়...

১

নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...

image

এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর...

২

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

image

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয় : ডেপুটি স্পীকার

৩


 নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...

image

প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকি: স্পিক...

৪

নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...

image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

৫

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

  • company_logo