• সমগ্র বাংলা

নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫,৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর উপজেলা আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বাসসকে জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৫হাজার ৮শ’৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় জেলা কৃষি বিভাগ ।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo