• লিড নিউজ
  • জাতীয়

‎মৌলিক জিনিস ঠিক ব্যতীত শিক্ষা ব্যবস্থার পচন রোধ সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের শিক্ষাখাতে এত বেশি পচন ধরেছে যে মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

‎বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ’ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রগ্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, শিক্ষিত বেকার সমস্যা অনেক বড় সমস্যা। শিক্ষায় এতো বেশি পচন ধরেছে যে মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। তবে নিজেদেরও উদ্যোগ নিতে হবে।

‎তরুণ প্রজন্মের ভূমিকা এখন জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনের দায়িত্বও নিতে হবে তাদের।

‎‘২০২৪ সালের ছাত্রজনতার গণ-অভ্যুত্থান স্বৈরাচার পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল তরুণরাই। নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে শুধু নারীদের কথা বললেই হবে না, পুরুষদেরও কথা বলতে হবে।’

‎তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় মধ্যসত্ত্বভোগীরা আছে। কিন্তু এখানে যদি সংগঠন থাকতো, সামাজিক আন্দোলন থাকতো; তবে কেউ চর দখল করতে পারতো না, হাওর দখল করতে পারতো না। যে যেখানে আছে সে সেখান থেকে নিজেদের দায়িত্ব পালন করলেই দেশকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo