• সমগ্র বাংলা

রংপুরে ডিবির অভিযানে পরিত্যক্ত একনালা বন্দুক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সচল একনালা বন্দুক ও পাঁচ রাউন্ড সিসার গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জায়গীরহাট থেকে ফেডারেশন বাজারগামী পাকা রাস্তার পাশে একটি কলাবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রবিউল ইসলামের মালিকানাধীন সুপারি ও কলাগাছের বাগানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাজেদার আলম ফারুকী। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও পাঁচ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো সচল অবস্থায় পাওয়া গেছে। কারা এগুলো লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো অপরাধী চক্র বা মাদক ব্যবসায়ীদের হতে পারে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদক ও অস্ত্র চক্রের তৎপরতা বেড়েছে। তারা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। জিডি মূলে উদ্ধার দেখানো হয়েছে। আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শনাক্ত করা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে উদ্ধার হওয়া বন্দুকটি পরীক্ষার জন্য পাঠানো হবে এবং প্রয়োজনে ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে এর ব্যবহার ও ইতিহাস যাচাই করা হবে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo