• সমগ্র বাংলা

গাইবান্ধায় রঙিন মাছ চাষে কৃষকদের আগ্রহী করতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বাড়ির আঙ্গিনায় ট্যাংকে রঙিন মাছ চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে এসকেএস ফাউন্ডেশনর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রত্যন্ত গ্রামের নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেন। এ সময় কৃষকদের ট্যাংকে মাছ চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা ও সফলভাবে উৎপাদন বৃদ্ধির নানা পরামর্শ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, উদ্যোক্তা সাগর হোসেন, আব্দুর রউফ সরকার, ইউসুফ আলী এবিসিএফ,রহুল আমিন,জাহেদুল ইসলাম, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জানান, সাগর সরকার মতো শতাধিক উদ্যোক্তা এখন এই পদ্ধতিতে মাছ চাষ করে আত্মনির্ভরশীল হচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এসেছে এবং নিরাপদ মাছ উৎপাদনের ধারণা ছড়িয়ে পড়ছে সর্বত্র।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo