• সমগ্র বাংলা

নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে কোন রাজনীতি চলবেনা: রাকসু ভিপি জাহিদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহ সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলের যে জয় সেটি অত্যান্ত আনন্দের। সেখানে হেজাব নিকাব পড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের  নারী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবেনা সেটা সবাই বুঝে গেছেন। 

সোমবার(২৮ অক্টোবর) বিকালে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিন দোনদরী এলাকায় গ্রামবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

ভিপি জাহিদ আরও বলেন, নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে কিছু করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ সবাই রুখে দাড়াবে। আমরা আশা করি পরবর্তীতে হিজাব নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ করবেনা। দেশে ধর্ম বর্ণ সবার মতপ্রকাশ  করার সুযোগ রয়েছে তাই বলে কাউকে কটাক্ষ করে কিছু বলা উচিত নয়। তাছাড়া আমাদের দেশে যেন কোন ধরনের অপসংস্কৃতি হতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখব। আমরা নির্বাচিত সবাই শপথ গ্রহন করেছি তবে সায়মা নামে এক বোনের মৃত্যু আমাদের মর্মাহত করেছে।

এলাকাবাসীর উদ্দেশ্য জাহিদ বলেন, আজকে আমাকে গ্রামবাসী এভাবে সংবর্ধনা দিচ্ছে সেটাতে আমি অত্যান্ত খুশী। আমি সবসময়ই এলাকা বাসীর পাশে থাকার চেষ্টা করব। আমার জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে আমি তাদের কল্যানে কাজ করবো। 

দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়। নির্বাচনে ভিপি পদে লড়েছিলেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ ছিলেন। গত রোববার শপথ গ্রহন শেষে তিনি আজ নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিন দোনদরী গ্রামের নিজ বাড়িতে আসেন। সেখানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামি নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।#

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo