• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নি‌খোঁজের প‌রের দিন নদী‌ থে‌কে মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় নি‌খোঁজের এক দিন পর নদী‌ থে‌কে মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী এলাকা থেকে মাদ্রাসা ছা‌ত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত মুরাদ (৬) বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আল‌মের পুত্র। সে স্থানীয় এক‌টি মাদ্রাসার ছ‌াত্র ছিল।

নিহত মুরা‌দের দাদা না‌জিমু‌দ্দিন জানায়, সোমবার বিকেলে মুরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। তা‌কে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে গাজীখালী নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে পু‌লিশ‌কে খবর দি‌য়ে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রন‌জিৎ সাহা জানায়, খবর পে‌য়ে নদী থেকে শিশু মুরাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo