• সমগ্র বাংলা

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম  ইউনিয়নের কানখোলা মোড় এলাকায় চাটমোহর পাবনা মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে নওশের প্রামাণিক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সে মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার এলাকার মৃত নজু প্রামানিকের ছেলে এবং পেশায় অটোভ্যানচালক। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৮ শে অক্টোবর) বেলা ২ টার দিকে অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন নওশের এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দিলে পাবনা থেকে চাটমোহরের দিকে চলাচলকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ইঞ্জিন চালিত ট্রলি পালিয়ে গেলেও সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করেছে স্থানীয়রা। পরে চাটমোহর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় ট্রাকটিকে জব্দ করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ থানায় নিয়ে আশা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo