ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন নিহত হওয়ার পর মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চমানের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিটে অতীতের অনুরূপ দুর্ঘটনার ঘটনাগুলোও আদালতের সামনে উপস্থাপন করা হবে, যাতে এসব অব্যবস্থাপনা ও অবহেলার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে প্রাণহানির ঝুঁকি প্রতিরোধ করা যায়।
উল্লেখ্য, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

মন্তব্য (০)