• খেলাধুলা

বেলিংহাম-জাদুতে ৪ ম্যাচ পর বার্সাকে হারাল রিয়াল মাদ্রিদ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জাল থেকে বল কুড়াচ্ছেন ভয়চেখ শেজনি, আর দুলকি চালে হেঁটে যাচ্ছেন জুড বেলিংহাম- এল ক্লাসিকো এমন সিনেম্যাটিক দৃশ্য শেষ অনেক দিন ধরে দেখেনি। দৃশ্যটাকে ম্যাচের প্রতীকীও বলা চলে খুব সহজেই। রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা শেষ করেছে জয় নিয়ে, আর বার্সেলোনা খাবি খেয়েছে রীতিমতো, ওই মুহূর্তে শেজনির মতো করে।  

অথচ ম্যাচের শুরুটা যেন আগের মৌসুমকেই মনে করিয়ে দিচ্ছিল। সেই মৌসুম, যেখানে ৪ ম্যাচ খেলে ৪টাতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে মৌসুমের শুরুর ক্লাসিকোর শুরুটা এভাবে করেও একের পর এক অফসাইডের কাটায় পড়ছিল রিয়াল, শেষমেশ হেরেছিল ৪-০ গোলের বিশাল ব্যবধানে।

তবে এবার ভিন্ন এক গল্পের দেখা মিলল সান্তিয়াগো বের্নাবেউতে। মাঝমাঠটা দখলে নিলেন জুড বেলিংহাম, আর তাতেই কেল্লাফতে। গোল নিজে একটা করালেন কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে, আরেকটা করলেন নিজে। আর তাতেই বার্সেলোনাকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ গোলে হারাল রিয়াল। 

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo