• খেলাধুলা

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নারীদের বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ।

এরপর টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ।

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিবেশী দেশ ভারতের মুখোমুখি নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর।

এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৫টায়।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo