• সমগ্র বাংলা

ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে আঞ্চলিক পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ময়মনসিংহের স্পন্দন প্রশিক্ষণ সহায়তা কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে এ গঠনসভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত করের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার নিকলী, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার ৫ জন কো-অরডিনেটর ও ২০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।

প্যান কমিটি গঠনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ, মনিটরিং অফিসার সাইদুল ইসলাম এবং মাঠ সমন্বয়কারী আকতারুজ্জামান।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক প্যান কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরগঞ্জের পিএফজি কো-অরডিনেটর সাইফুল ইসলাম তালুকদার আঞ্চলিক সমন্বয়কারী, কটিয়াদির আশরাফুল হক দাদন ও পাকুন্দিয়ার জাহানারা খাতুন যুগ্ম সমন্বয়কারী, নিকলীর সাইফুল ইসলাম এবং ত্রিশালের শরীফ উদ্দিন ফোকাল সদস্য হিসেবে নির্বাচিত হন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এই প্যান নেটওয়ার্ক হবে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার এক প্ল্যাটফর্ম।

দি হাঙ্গার প্রজেক্টের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান—এই ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই গড়ে উঠবে শান্তিময় বাংলাদেশ।

উপস্থিত অতিথিরা আঞ্চলিক প্যান কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo