• লিড নিউজ
  • জাতীয়

শিশুদের সুরক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব: উপদেষ্টা শারমীন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ২০১৩ সংশোধন করা উচিত।

‎যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, সকলের উচিত শিশু সুরক্ষার আইনের যে ঘাটতি রয়েছে, সেটি পূর্ণতার জায়গায় নিয়ে আসা। তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে।

‎শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন ২০১৩ : সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক কর্মশালায়  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কর্মশালায় শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে সেরা অনুশীলন এবং শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।

‎শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতি সমূহ চিহ্নিতপূর্বক তৎসম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo