• সমগ্র বাংলা

কবর খানি দখল করিসনে বাবা এখানে আমার মায়ের কবর!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর গ্রামের বাতাস আজ ভারী এক বুকভাঙা আর্তনাদে। "কবরখানি দখল করিসনে বাবা এখানে আমার মায়ের কবর!" এভাবেই কথাগুলো বলছিলেন বয়োজ্যেষ্ঠ আব্দুল কদ্দুস।

একসময় যে স্থানটি ছিল পবিত্র, যেখানে মানুষ চোখে পানি এনে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনা করত, আজ সেই পারিবারিক কবরস্থানে মাটির স্তূপ। কবরের ওপর মাটি ফেলে নতুন স্থাপনার ভিত্তি গাঁথার প্রস্তুতি নিচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তি।

এ যেন শুধু জমি দখলের সাধারণ ঘটনা নয়। এ হলো মৃতের প্রতি শ্রদ্ধা, সমাজের নৈতিকতা আর মানবতার কবর রচনার এক নির্মম ও জঘন্য দৃষ্টান্ত।

অভিযোগ উঠেছে, কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ কয়েকজন। বিষয়টি নিয়ে আব্দুল কদ্দুসের ভাতিজি হোসনা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী হোসনা আক্তার জানান, তিনি সেখানে বাধা দিতে গেলে অভিযুক্ত পক্ষ তাকে মারধর করে। জায়গাটি তাদের পৈত্রিক জমি এবং তাদের পারিবারিক কবরস্থান। জায়গাটি অভিযুক্ত পক্ষরা জোরপূর্বক দখল করে স্থাপনা তৈরি করছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, যে কবরস্থানের পাশে মানুষ হাত তুলে প্রার্থনা করত, সেখানে চলছে ধুমধাম মাটি ভরাটের কাজ। নির্মাণ করা হবে স্থাপনা।  

বয়োজ্যেষ্ঠ আব্দুল কদ্দুস চোখের পানি মুছতে মুছতে বলেন, আমাদের মা, ভাই, সন্তান এখানে ঘুমিয়ে আছে। তাদের ঘুম কেড়ে নিয়ে মানুষ কেমন করে কবর দখল করে? তিনি আরো বলেন, এই কবরস্থানে তার আম্মা ফেনুরমা, ভাই, ভাগ্নিসহ পরিবারের অনেককে কবরস্থ করা হয়েছে। চাচী ফুলবানু নিশ্চিত করেন যে, তার স্বামী জহুর উদ্দিনের কবরস্থানও এখানেই।

এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান ভূইয়া সুমন বলেন, এটা আমাদের ক্রয়কৃত জমি। ১৯৮৯ সালে জায়গাটি আমরা কিনেছি। এখন আমি সেখানে মাটি ভরাটের কাজ করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo