• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। নিহত ও আহতরা সবাই সাতৈর বাজারের ব্যবসায়ী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী মাদরাসা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ঘোষপুর ইউনিয়নের শিলাহাটি গ্রামের মধু সাহা (৪৫) ও সাতৈরের বড়নগর গ্রামের নারায়ণ সাহা (৪৩)। আহত দুইজন হলেন— নেপাল সাহা (৪২) এবং সঞ্জয় বর্ণিক (৪৮)সহ ৫জন গুরুতর বহত হয়। তাদেরকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার এলাকা থেকে হিন্দু ধর্মীয় গান উৎসব শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার বন্ধু। পথিমধ্যে মাঝকান্দিগামী একটি কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে তাদের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

শনিবার বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন  জানান, “ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ৫জন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবার অভিযোগ না করায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo