• জাতীয়

‎হাসিনা আমলে গণতন্ত্র অনুপস্থিত ছিল, যা ফেরেনি: মাসুদ কামাল

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার শাসনামলে জনগণ তাদের বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, সে সময় দেশে একদলীয় শাসন ও ফ্যাসিবাদ বিরাজমান ছিল এবং গণতন্ত্র কার্যত অনুপস্থিত ছিল।

‎তিনি আরও বলেন যে, বিরোধী দলগুলোকে তাদের কথা বলার সুযোগ দেওয়া হতো না। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শো প্রোগ্রামে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

‎সাংবাদিক মাসুদ কামাল বলেন, সেই সময় মানুষ আশা করেছিল যে সরকার পরিবর্তন হলে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। কিন্তু তার মতে, বাস্তবে তা ঘটেনি।

‎তিনি বর্তমান সরকার গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল বলা হয়, তাহলে তাদের বিরুদ্ধে বিচার শুরু করা উচিত ছিল।

‎কিন্তু তিনি উল্লেখ করেন, এত সময় পার হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। তিনি প্রশ্ন তোলেন, যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, তবে জাতীয় পার্টিকে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে তো কোনো মামলা বা নিষেধাজ্ঞা নেই। সে ক্ষেত্রে এই উদ্যোগকে ‘জাতীয় ঐকমত্য’ বলা কতটা যৌক্তিক, তা প্রশ্নসাপেক্ষ বলে মনে করেন তিনি।

‎মাসুদ কামাল আরও মন্তব্য করেন যে, যখন কেউ মনে করে ‘শুধু আমরাই দেশের নাগরিক, অন্যরা নয়’, তখন তাকে গণতন্ত্র বলা যায় না। তিনি ড. ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন, যেসব পশ্চিমা দেশের ওপর তিনি আস্থা রাখতেন, এখন তারাই বলছে, আওয়ামী লীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo