• সমগ্র বাংলা

দিনাজপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যািশি কচির ভুড়িভোজের ব্যতিক্রম আয়োজন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপর প্রতিনিধি : ওয়ান টাইম প্লেটে সাজানো খাবারের মেন্যুতে সাদা ভাতের সাথে গরুর ভুনা গোস্ত, সাউজমত মুরগীর রোস্ট, বুটের ডাল, রুচি বাড়াতে কাটা লেবু, শশার সালাত। পিপাসা মেটাতে মিনারেল পানির বোতল এবং সনাতনী অতিথিসহ গরুর গোস্ত খেতে মানােএমন ভোজন রসিকদের জন্য ছিল খাসির ভুনা গোস্ত। মন ভরে পেটপুরে খাওয়াতে আপ্যায়নে ছিল না কোন কমতি বা ঘাটতি। সব মিলিয়ে অতিথি ছাড়িয়েছে দুই সহস্রাধিক। ভোজের ওই আয়োজন কোন বিয়ে সাদি অথবা জন্মদিনের মত কোন সামাজ্যিক পারিবারিক অনুষ্ঠানের চিত্রের নয়। এসময়

হইচৈই হট্টগোল ছাড়াই সাজানো গোছানো শৃংখল পরিবেশে অতিথি সেবায় নিবেদিত আয়োজক এবং তার কর্মী সমর্থকেরা ঘুরেফিরে বিরক্তি ছাড়াই ছুটেছে খাবার পরিবেশন টেবিল থেকে অন্য টেবিলে।

 সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, আজ শুক্রবার প্রথম দিনে জেলা শহরের একটি কমিউনটি সেন্টারে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ১০৫জন করে ১হাজার ২৬০ জন ওয়ার্ড কমিটির নেতা, যুবদল ছাত্র দল মহিলা দল এবং জেলা পর্যায়ের কমিটির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল্ । আমন্ত্রনের তালিকায় ছিল গণ মাধ্যম কর্মীসহ উল্লেখযোগ্য সংখ্যক অতিথি। আগামীকাল ২৫ অক্টোবর দ্বিতীয় দিনে সংসদীয় আসন সদরের ১০টি ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির তৃণমূলের নেতাকর্মীদের আপ্যায়নের জন্য সাজানো হয়েছে একই ধরনের মেন্যু।

মিলন মেলার ব্যানারে ব্যতিক্রম ওই আয়োজন ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। দিনাজপুর সদর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি বখতিয়ার আহমেদ কচি ওই আয়োজনের উদ্দোগক্তা। আগামী বছরের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য ঘোষনা আসার পর থেকে নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মাঠঘাট অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফার প্রচারপত্র বিলাতে গ্রাম হাটবাজার পাড়া মহল্লায় ছুটছেন তিনি। বিশাল কর্মী বাহিনী সঙ্গে নিয়ে কখনো মোটর সাইকেল আবার কখনো অটোভ্যানসহ দৃষ্টি আকষনী নানান কৌশল ব্যবহার করে চলেছেন তিনি।  দলের জেলা কমিটিতে তৃণমূলের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত ছিলেন তিনি। ময়োদ ফুরানোর আগেই আভ্যন্তরিত কিছু অনিয়েমের অভিযোগে সাধারন সম্পাদকের পদ ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে তাকে । তবে দমে বা থমকে যাননি বখতিয়ার আহমেদ কচি। দলীয় মনোয়ন প্রত্যাশিদের মধ্যে প্রচার এবং সাংগঠনিক কর্মকান্ডে সবার আগে তার সমর্থক কর্মী বাহিনী।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার ভাগ্য জুটে এমপি হবার দলীয় মনোনয়নপত্র সোনার হরিন ধানের শীষ মার্কা। 

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo