• সমগ্র বাংলা

‎হাওরে ঘুরতে যাচ্ছিল পরিবার, বাস খাদে পড়ে প্রাণ গেল মা-মেয়ের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

‎আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সপরিবারে ‘সেঁজুতি ট্রাভেলস’র যাত্রীবাহী একটি বাসে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলা বাজার এলাকার ইনাতনগর গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

‎বাসটি খাদে উল্টে পড়লে ঘটনাস্থলেই বাসচাপায় মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এ ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

‎জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে খাদে পড়া অবস্থায় পাই। বাসের নিচে চাপা পড়া অবস্থায় দুজনকে উদ্ধার করেছি। বাসচাপায় দুজনেরই মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo