• সমগ্র বাংলা

ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার পুটিমারি ইউনিয়নের চৌধুরীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার দুলাল মিয়ার ছেলে আল হেয়াতুল্লাহ সুজন (৩২) এবং বেড়াডাঙ্গা এলাকার সুরত আলীর ছেলে নূর আলম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে তোহা ইসলাম নামের এক যুবক চৌধুরীবাজার এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আল হেয়াতুল্লাহ সুজন ও নূর আলম নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে ফাঁকা স্থানে নিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় তারা তোহার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তোহা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে কিশোরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, দুই ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo