• সমগ্র বাংলা

জাপার উপর আঘাত এলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, উপজেলা দিবসের আলোচনাসভায় বক্তারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক  যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল। 

 ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।

শহরের কালিতলাস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন, জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, ডাঃ আনোয়ার হোসেন, জেলা কমিটির সদস্য আক্তারুজ্জামান তুহিন, মমতেহাজ আলম 

মহিলা পার্টির জেলা কমিটির আহবায়ক রোকেয়া বেগম লাইজু, পৌর কমিটির সাধারন সম্পাদক শোয়াইব ইফকেখার সোয়েব, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন। 

এসময় উপস্থিত ছিলেন রিজভী,আবু, বাবু, আব্দুল জলিল, শামীম, আসলাম, আজিমুদ্দিন,কামু আক্তার,জেসমিন আরা এবং শাকিলসহ অন্যান্যরা

বক্তারা আরো বলেন, এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষের সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা, জাতীয় পার্টির উপর আঘাত আসলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে লাঙ্গলে ভোট দিয়ে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান। জিএম কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo