• খেলাধুলা

২৮ রানের ‘সংগ্রামী’ ইনিংস খেলে আউট হৃদয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : যে উইকেটে সহজে রান তুলছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান, সেখানেই রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হলো তাওহীদ হৃদয়কে। অবশেষে তার ‘সংগ্রামী’ ইনিংসের ইতি ঘটল স্লগ ওভার শুরুর ঠিক আগে। ৪৪ বলে ২৮ রান করে ফিরলেন তিনি।

উইকেটে তিনি যখন এসেছেন, সাইফ হাসান তখন সবে ফিরেছেন। বাংলাদেশের রান ছিল ১৭৬, দলের রান রেট ছিল ৭ এর আশেপাশে। হৃদয় উইকেটে এসে এরপর ফিরতে দেখেছেন সৌম্য সরকারকে। 

এরপরই তিনি খোলসে ঢুকে গেছেন। প্রথম ১০ বলে রান তুলেছিলেন মোটে ১টি। এরপরও রান তুলতে সংগ্রাম করতে হয়েছে বেশ। 

যার ফলে দলের রান রেটও নেমেছে তরতর করে। তিনি যখন ফিরছেন, দলের রান রেট তখন ৫ এর একটু নীচে। তৃতীয় উইকেটে ৫০ রান তুলতে শান্তর সঙ্গে মিলে তিনি খেলেছেন ৭০ বল। অবশেষে তাদের সে সংগ্রামী জুটির ইতি ঘটল হৃদয়ের বিদায়ে।

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo