ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর চাটমোহর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর কাছে ও উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের নিকট সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে এম মহিউদ্দিন, সানোয়ার হোসেন ও সুদাম কুমার দত্ত প্রমুখ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)