ছবিঃ সংগৃহীত
বাকৃবি প্রতিনিধিঃ থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার পরিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, বুধবার গভীর রাতে (প্রায় রাত ৩টা ৩০ মিনিটে) চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে সাঈদ ৫ আগস্ট থাইল্যান্ডে যান। গত ১৪ অক্টোবর সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি ও বাকৃবির আরও দুই শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে সাঈদকে দেশে ফিরিয়ে আনা হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জাকারিয়া হোসাইন সাঈদের মৃত্যুতে বাকৃবি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)