• সমগ্র বাংলা

চাটমোহরে একই সোঁতিবাধ একাধিবার উচ্ছেদ করলেন ইউএনও মুসা নাসের চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে স্থাপিত অবৈধভাবে সোঁতিবাধ উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। অবৈধ সোঁতিবাধ স্থাপনকারীদের কারণে একই সোঁতিবাধ বারবার উচ্ছেদ করা হচ্ছে। কারণ উচ্ছেদ করার পরই পুনরায় বাধ স্থাপন করা হয়। 

বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খলিশাগাড়ি বিলের জোলার দুইটি সোঁতিবাধ উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী। 

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এই দুইটি সোঁতিবাধ উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পুনরায় তা স্থাপন করা হয়। এরআগে হান্ডিয়াল ইউনিয়নের কাটা গাঙ ও নিমাইচড়া ইউনিয়নের ছাওয়ালদহ বিলের সোঁতিবাধ একাধিকবার উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আব্দুল মতিন জানান, উপজেলার বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর-এ পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপন করায় তা আবারো উচ্ছেদ করা হলো। এরআগেও একবার উচ্ছেদ করা হয়। কিন্তু এক শ্রেণীর অসাধু চক্র এই অপকর্মের সাথে জড়িত থাকায় ফের সোঁতিবাধ স্থাপন করা হয়।

অভিযান চলাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এনিয়ে চলতি মৌসুমে প্রশাসন বেশ কয়েকটি সোঁতিবাধ উচ্ছেদ করলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo