• সমগ্র বাংলা

শিশু গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছরের এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. রুহুল আমিন (৪১) নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে উঠানো হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইয়াসির আরাফাত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত মো. রুহুল আমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির শেখ সাদির ছেলে। সেই সাথে বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়াবাসায় থাকেন।

এর আগে গত ২০ অক্টোবর ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার ডাকচিৎকারে নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেইট এলাকায় লোকজন পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় ভিকটিমের চাচা নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিমের চাচা মামলায় উল্লেখ করেন- অভিযুক্ত পুলিশ সদস্য রুহুল আমিন ভিকটিম শিশুকে গত ২০ অক্টোবর ঢাকা থেকে ফুসলিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাসায় নিয়ে এসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। সেই সাথে ধর্ষণ শেষে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পুলিশ সদস্যকে আটক করে পুলিশকে খবর দেয়। সেই সাথে পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে আনা হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo