• সমগ্র বাংলা

২০১ গম্বুজ মসজিদের নির্মাণাধীন মার্কেটে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের অধীনে নির্মিত বিশ্বের সর্বাধিক গম্বুজবিশিষ্ট “২০১ গম্বুজ মসজিদ” সংলগ্ন নির্মাণাধীন মার্কেট ভবনে রবিবার গভীর রাতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

কল্যাণ ট্রাস্টের সদস্য মাওলানা হুমায়ূন কবির জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। নির্মাণাধীন মার্কেট ভবনের দোতলায় কাপড়ের ছাউনি বেঁধে চা–কফি বিক্রি করা হতো। ভবনের পূর্ব পাশে ডাল চাষাবাদের ভুষির বস্তা রাখা ছিল। রাতের কোনো এক সময় কে বা কারা ভুষির বস্তাগুলো ছাউনির পাশে সারি করে রেখে, কাঠ ও বাঁশ জড়ো করে আগুন লাগিয়ে দেয়। এতে ভুষির বস্তাগুলোতে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত উত্তর দিকে ছড়িয়ে পড়ে।

সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের চোখে আগুন ধরা পড়লে তারা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। মুসল্লিরা বলেন, তখন আগুন দেখতে না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমার ধারণা, শত্রুতাবশত কেউ এই আগুন লাগিয়েছে। মহান আল্লাহ সব দেখেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন নিজ গুণে ক্ষমা করে দেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo