• লিড নিউজ
  • জাতীয়

‎এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া দুই ধাপে বাড়বে ১৫ শতাংশ-প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়িভাড়া বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে, যা ন্যূনতম ২০০০ টাকা ধার্য করা হয়েছে। এরপর ২০২৬ সালের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি পাবে। ফলে মোট বাড়িভাড়া হবে ১৫ শতাংশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নেয়া এ সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা।
‎
‎সকালে সচিবালয়ে এক সভা শেষে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো।’
‎
‎এসময় তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা যথেষ্ট কম।’ দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ অর্জন বলেও জানান তিনি। পরবর্তী সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি অব্যাহত রাখবে বলেও আশা করেন তিনি।
‎
‎এসময় শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েছি।’ আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও জানান তিনি।

মন্তব্য (১)





image
image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

১

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

২

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৩

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৪

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

৫

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

  • company_logo