• লিড নিউজ
  • জাতীয়

‎যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, উত্তরাঞ্চলে লোডশেডিং আশঙ্কা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। বর্তমানে এ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এক সপ্তাহের মধ্য এক নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালুর আশা কর্তৃপক্ষের।

‎সোমবার (২০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

‎তিনি বলেন, ‘ইউনিটগুলো চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। এক নম্বর ইউনিটটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা যাবে। আর তিন নম্বর ইউনিটটি চালুর প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু এখন আরও বেশ কিছু সমস্যা রয়েই গেছে। ফলে এ ইউনিটের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

‎প্রধান প্রকৌশলী বলেন, ‘২০২০ সাল থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের তিন নম্বর ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সবশেষ রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটের বয়লারের টিউব লিক করে। ফলে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। সবশেষ ওই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিলো।’

‎সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে এ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলেও জানান তিনি। এতে করে দেশের উত্তরাাঞ্চলের জেলাগুলোয় লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

image

‎ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বা...

  • company_logo