• সমগ্র বাংলা

‎উলিপুরে শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শ্বশুরবাড়িতে বিষপানে হায়দার আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামে।

‎নিহত হায়দার আলী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিদ্যানন্দপুর এলাকার জহরুল হকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি জিল্লুর রহমান।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘ ১০ বছর থেকে দূর্গাপুর ইউনিয়নের দালালিপাড়া গ্রামের কাশেম মিয়ার বাড়ীতে ঘরজামাই হিসেবে বসবাস করছেন হায়দার আলী। গত দু'দিন আগে কাউনিয়ায় যান ওই যুবক। সেখান থেকে আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে শ্বশুরবাড়িতে এসে সকলের অজান্তে বিষপান করে হায়দার আলী। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo