• সমগ্র বাংলা

ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিদেশে যেতে একটি বেসরকারি সংস্থার কাছে ঋণ চেয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক। কিন্তু এলাকাবাসীর অসহযোগিতায় ঋণ পাচ্ছেন না। তাই ঋণ না পাওয়ার ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এ যুবক।

‎শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

‎ভিডিওতে রাব্বি বলেন, ‘গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেয়।’

‎রাব্বির ভাষায়, ‘আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।’

‎তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দু’বার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।

‎রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে (৫০০ টাকায়) কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।

‎পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘প্রথমেই ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।’

‎তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo