• সমগ্র বাংলা

লালমনিরহাটে তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেন-জি লালমনিরহাটের সভাপতি শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে শনিবার দিনব্যাপী লালমনিরহাট চার্চ অভ গড মাঠে জেন-জি লালমনিরহাট এ কর্মসূচির আয়োজন করে।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এতে ১৮-৩০ বছরের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা জেলার উন্নয়ন,বেকার সমস্যা,দূর্নীতি রোধ,কৃষি পণ্যে চাষাবাদ ও বাজারজাতকরণ সমস্যা,মাদক প্রতিরোধ সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন প্রধান অতিথির কাছে।এ সময় প্রধান অতিথি আগামী নির্বাচনে জয়ী হলে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানটি জেলায় অবস্থানরত ৩৩টি স্বেচ্ছাসেবকদলের সদস্যগন অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মৃদুল হাবিব ও মোছাঃ খুশি।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo