• সমগ্র বাংলা

তারুণ্যের উৎসব’ উপলক্ষে কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম। 

সভায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আসন্ন উৎসবকে সফলভাবে উদযাপন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সৃজনশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে উৎসবের নানা আয়োজন নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

উপস্থিত বক্তারা বলেন, ‘তারুণ্যের উৎসব’ হবে এমন একটি মঞ্চ, যেখানে তরুণরা তাদের প্রতিভা, উদ্যম ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo