ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দল হেরে গেলেও প্রত্যাশিত পারফরম্যান্সে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে স্পিনার তানভির ইসলাম ও পেস বোলার তানজিম হাসান সাকিবের।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম অবস্থানে আছেন তানভির। এছাড়া ৪ ধাপ এগিয়েছেন মেহেদি মিরাজ। তার অবস্থান এখন ২৪তম।
বোলারদের মধ্যে অবনতি হয়েছে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন তাসকিন। সমান ১১ ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমানও। ৪৬৮ রেটিং নিয়ে তার অবস্থান এখন ৫৬তম।
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে র্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়—ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৪২তম।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)