• সমগ্র বাংলা

‘ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চাদর-ওড়না মুড়িয়ে ডিপ ফ্রিজে রাখেন স্বামী’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।

‎কলাবাগান থানার উদ্ধৃতি দিয়ে পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত রোববার (১২ অক্টোবর) রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

‎প্রেস ব্রিফিংয়ে ঢাকার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহটি বেঁধে বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। এরপর তিনি সব আলামত মুছে ফেলার চেষ্টা করেছেন।’

‎পুলিশ সূত্রে জানা যায়, পরদিন ওই ব্যক্তি তার দুই মেয়েকে আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের গাড়ি নিয়ে চলে যান। এ নিয়ে সন্দেহ হওয়ায় হত্যাকাণ্ডের শিকার নারীর ভাই ও দুই কন্যা কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফ্রিজের মধ্য থেকে মরদেহ উদ্ধার করে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের ভাই। মামলা হওয়ার পর গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo