• সমগ্র বাংলা

ঝিনাইদহ স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে কাঠের দোকানের ভেতর থেকে তাসলিমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধারের তিন দিন পর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।স্বামী লাল মিয়া (৪৫) গ্রেফতার হওয়ার পর পুলিশকে জানান পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন । সুত্রে জানা যায়, ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকায় হাইওয়ে সড়কের পাশে লাল মিয়ার কাঠের দোকান থেকে তাসলিমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। তালাবদ্ধ দোকান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চৌকির নিচে লুকানো অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের মুখ ও গলায় পুরনো টাই বাঁধা ছিল। ঘটনার পর নিহতের ছেলে রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার (১৪ অক্টোবর) রাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘাতক স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। লাশ দোকানের চৌকির নিচে লুকিয়ে রেখে স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান। ওসি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। কানের দুল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo