• সমগ্র বাংলা

ফরিদপুরে পিআর পদ্ধতির দাবিতে জামায়াত ইসলামীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে ফরিদপুর শহরের বদরপুর মোড় থেকে টেপাখোলা পর্যন্ত ৫০ টি পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। 

বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন,  সেক্রেটারি প্রফেসর আব্দুল ওহাব,  পৌর জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় জেলা জামায়াতে আমীর মাওলানা বদরউদ্দিন বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, পি আর পদ্ধতিতে মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় সেটা দেখতে চাই, এটা শুধু জামাত ইসলামের দাবি নয়,  এটা জন দাবিতে রূপান্তরিত হয়েছে।

আজ আমরা বিভিন্ন দলের নেতৃবৃন্দকে বক্তব্য দিতে দেখি, অমুক দল যদি মাঠে আসে তাহলে তাদেরকে হাত পা কেটে রেখে দেওয়া হবে এই বাংলাদেশে এটা আর হতে দেয়া হবে না এদেশের মানুষ আর এটা  মেনে নেবে না,  শেখ হাসিনার যেমনিভাবে  দিনের  ভোট  রাতে করেছে ড্যামি প্রার্থী দিয়েছে  এমনিভাবে ১৫ বছর ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষ এটা আর চায় না।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo