• সমগ্র বাংলা

পাবনায় শুরু হচ্ছে তারেক রহমান ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : “মাদকমুক্ত দেশ গড়তে, ক্রীড়া হোক অনুপ্রেরণা” এ শ্লোগানকে সামনে নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপি ও অঙ্গসংগঠণসমূহ এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধি শপথ ও গ্রুপ লটারি। ছিলো বর্নাঢ্য র‌্যালী। এ অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, আঃ. সালাম সরকার, ডাঃ জিল্লুর রহমান, শরিফুল ইসলাম তোহা, আঃ মুত্তালিব, পৌর যুবদলের সদস্য সচিব তানভীর জুয়েল লিখন প্রমুখ। 

এই টুর্ণামেন্টের উদ্যোক্তা ও চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, এই টুর্ণামেন্টের উদ্দেশ্য তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অন্যায় থেকে দূরে রাখার অনুপ্রেরণা দেওয়া। পরে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টায় চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে তারেক রহমান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী খেলায় অংশ নেবে পৌরসভার ২ নং ওয়ার্ড ফুটবল দল ও ৩ নং ওয়ার্ড ফুটবল দল।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo