• সমগ্র বাংলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।

নিহতের বোনজামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo