• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফলবাড়ি মারকইল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চত করেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo