• সমগ্র বাংলা

মা ইলিশ রক্ষায় অভিযানে ৭ জেলের ১৫ দিনের জেল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ জব্দসহ ৭ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেওয়া হয়।

নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার দশম দিন সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে জাল ফেলে পালিয়ে গেলেও ৭ জনকে আটক করে সাজা দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo