• সমগ্র বাংলা

তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্তের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচি হিসেবে সরকার কর্তৃক প্রণীত তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা অবিলম্বে চূড়ান্ত ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা,বিকল্প ফসল চাষে কৃষকদের কারিগরি সহায়তা,উন্নত বীজ ,সার ও স্বল্প সুদে ঋণ প্রদান নিশ্চিত করা।

তামাক চাষের জমিতে দ্বিগুণ হারে ভুমি কর আরোপ করা। সংরক্ষিত বনভূমি ও সরকারি খাস জমিতে তামাক চাষ বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা।

কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তামাক চাষ নিয়ন্ত্রণ কার্যক্রমে সম্পৃক্ত করা। তামাক পাতার ওপর মওকুফকৃত ২৫% রপ্তানি শুল্ক পুনর্বহাল করে জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার স্বার্থে উপরোক্ত খসড়া নীতিমালার সুপারিশসমূহ চূড়ান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে লালমনিরহাট বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একই দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে সংস্থাটি। আজ সোমবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খন্দকার ন্যান্সি ও সমন্বয়ক এনামুল হক টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (১)





image
image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo