• সমগ্র বাংলা

কালীগঞ্জে তিন পৃথক অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ পাঁচ মাদককারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ পাঁচজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তাদেন গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার  (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

থানা সূত্রে জানা গেছে, রোববার দিবাগত সন্ধ্যায় প্রথম অভিযানে, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের কৌচান এলাকার বিনদ চন্দ্র পালের লিচু বাগান সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মো. শুকুর আলীকে (৫৫) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। 

দ্বিতীয় অভিযানে, একই দিন সন্ধ্যায় পশ্চিম বালীগাঁও এলাকায় মো. গোলাম মহিউদ্দিন (৪৫), মো. মুন্না মিয়া (২৭) ও মো. শাহাদাত হোসেন শাকিলকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামী গোলাম মহিউদ্দিনের বাড়ির শয়নকক্ষ থেকে ২০ পুরিয়া হেরোইন (২ গ্রাম) উদ্ধার করা হয়। 

তৃতীয় অভিযানে, একইদিন রাত সোযা ৮টার দিকে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. পনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রোববার দিবাগত রাতে পৃথক তিনটি মামলা (নং-২০, ২১ ও ২২) দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo