• লিড নিউজ
  • জাতীয়

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার লক্ষ্যে একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
‎
‎রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সাইডলাইনে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
‎
‎প্রধান উপদেষ্টা বলেন, এই ধরনের একটি তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবাসহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং তরুণ, কৃষক, নারী এবং মৎস্য খাতের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করতে উৎসাহ জোগাবে।
‎
‎বৈঠকে দুই নেতা বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প চালু করা, আম ও কাঁঠালের রপ্তানি বাড়ানো, জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজের মতো দুগ্ধজাত পণ্য উৎপাদনে খামারিদের সহায়তাসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন।
‎
‎বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাতে অনুরোধ করেন।
‎
‎আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও সামাজিক ব্যবসার উদ্যোগে সহায়তা এবং বাংলাদেশে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, আইএফএডি বর্তমানে দেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে।
‎
‎ড. ইউনূস ফল প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ, গুদামজাতকরণ এবং আম-কাঁঠালের মতো গ্রীষ্মমন্ডলীয় ফলের বৃহৎ পরিসরে রপ্তানির জন্য প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 
‎
‎তিনি বলেন, আমরা আম রপ্তানি শুরু করেছি, কিন্তু এর পরিমাণ এখনও কম। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহ দেখিয়েছে।
‎
‎বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্য আহরণের অব্যবহৃত সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে বেশিরভাগ বাংলাদেশি জেলে কেবল অগভীর পানিতেই মাছ ধরেন। তিনি বলেন, আমরা এখনও গভীর সমুদ্রে মাছ ধরতে সাহস করি না। আইএফএডি অর্থায়ন ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এই খাতে সহায়তা করতে পারে।

মন্তব্য (০)





image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

১

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

image

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই, ...

২

নিউজ ডেস্কঃ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল ক...

image

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার, জানাল বিমানমন্ত্রী

৩

নিউজ ডেস্কঃ বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর ...

image

কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ‘আন্তাল...

image

ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ...

  • company_logo