ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ফরিদপুরেও মাস ব্যাপী টাইফয়েড টিকা ক্যাম্পেইন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ১২ অক্টোবর) বেলা ১১ টায় বেলুন ও পায়রা উড়িয়ে র্যালী শেষে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে টিকা কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সুষ্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন।
ফরিদপুরের ৯টি উপজেলায় ৫ লাখ ২৭ হাজার ৯শ'৮৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।
টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সকল শিশুকে টিকা কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)