ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতে চাকরিতে থাকা ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এরমধ্যে একজন এলপিআরে রয়েছেন। অভিযুক্ত আরেক সেনা কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনাসদর।
আজ শনিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।'
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, 'গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাসদর।'
তিনি জানান, অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরে গেছেন। ইতোমধ্যে এলপিআরে থাকা একজনসহ মোট ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আর একজন পলাতক রয়েছেন। সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তিনি।
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ...
নিউজ ডেস্ক : তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগি...
নিউজ ডেস্ক : এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথ...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেক...
নিউজ ডেস্ক : জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে...

মন্তব্য (০)