• সমগ্র বাংলা

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন, যুবকের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক। শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রাজু ফকির ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, রাজু ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে নেশামুক্ত করার চেষ্টা করলেও তিনি ফেরেননি।

 

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo