• সমগ্র বাংলা

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা। 

শনিবার  বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মো.রফিক উদ্দিন। 

ভুক্তভোগী রফিক উদ্দিন শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির  সভাপতি।

ভুক্তভোগী মো. রফিক উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে জরিয়ে মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে আমার ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করতে এমন মিথ্যা প্রচার করছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo