• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এক শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এসে আয়মান (০৯) এক শিশুর মৃত্যু। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

প্রশিক্ষকরা জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাতাঁর প্রশিক্ষণ  চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।

আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষন তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষন নেয়ার পর আয়মানকে পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে পানিতে নিঁখোজ হয়। 

তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে। 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষন নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে। পরে চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেছেন তিনি। 

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo